২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭
ছাতক প্রতিনিধি : ভুমিকম্পে আতংকিত হয়ে সুনামগঞ্জের ছাতকে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত সায়মা আক্তার (১৪) ছাতক উপজেলার শামসুল হকের মেয়ে ও ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বলেন, নিহত সায়মা আক্তারের বাবা শামসুল হক ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি পরিবার নিয়ে কারখানার ভেতরে একটি চারতলা ভবনে থাকেন। মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে চারতলার ঘর থেকে দৌড়ে নিচে নামার সময় সিঁড়ি থেকে ছিটকে পড়ে যায় সায়মা। তাকে গুরুতর আহত অবস্থায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মাকে মৃত ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D