টসে হেরে ব্যাটিংয়ে সিলেট

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩

টসে হেরে ব্যাটিংয়ে সিলেট

আজ থেকে শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব। প্রথম ম্যাচেই যেখানে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দু’দল। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের।

সিলেটের একাদশে নেই কোনো পরিবর্তন। তবে একাধিক পরিবর্তন আছে রংপুরের একাদশে। দুই ম্যাচ পর একাদশে ফিরেছেন রনি তালুকদার।

সিলেট একাদশ : মাশরাফী বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, রেজাউর রহমান রাজা, তৌহিদ হৃদয়।

রংপুর একাদশ : নুরুল হাসান সোহান, নাইম শেখ, মোহাম্মদ নাওয়াজ, শামিম পাটোয়ারি, রনি তালুকদার, হাসান মাহমুদ, শেখ মেহেদী, রবিউল হক, শোয়েব মালিক, আজমতুল্লাহ ওমরজাই, হারিস রউফ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট