২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : পৃথিবীতে যেমন সকল মানুষ দেখতে একরকম না, ঠিক তেমনি সকল মানুষের স্বপ্নও একরকম না। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্বপ্ন। কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ পুলিশ, কেউ বা হতে চায় সাংবাদিক। এত এত পেশার মাঝে, আমি যেটা বেছে নিয়েছি তা হচ্ছে ডাক্তার। বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। চিকিৎসার মাধ্যমে আমি মানুষের সেবা করতে চাই।
এই সুন্দর কথাগুলো বলেছে ২০১৬ সালে অনুষ্ঠিত পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে অংশ গ্রহণ করে পিএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া “তানজিল উদ্দিন”।
প্রাইম ব্যাংক লিমিটেড সিলেটের ইসলামপুর শাখার ম্যানেজার রেজওয়ান উদ্দিন সোহেল ও গৃহিনী রেবেকা সুলতানা হেলিসের ছোট ছেলে তানজিল উদ্দিন।
বিদ্যালয়ের সে নম্র ভদ্র ও মেধাবী ছেলে হিসেবেই পরিচিত। তানজিল উদ্দিন ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে ।
তার এ সাফল্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, বাবা/মা ও বোনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছে।
তার পৈত্রিক নিবাস সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের পরগণা, নোয়া বাড়ী। রেজওয়ান উদ্দিন সোহেল ও রেবেকা সুলতানা হেলিসের দুই সন্তানের মধ্যে তানজিল উদ্দিন ছোট। তানজিলের বড় বোন তাসনিম সিলেট ক্যান্টঃ পাবলিক স্কুল ও কলেজের ইন্টারমেডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D