২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭
আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন। শুভ নববর্ষ। অতীতের সব দুঃখ-গ্লানি মুছে নতুন প্রত্যাশায় বিদায় ২০১৬, স্বাগতম খ্রিস্টীয় নতুন বছর ‘২০১৭’। গত বছরের বহু ঘটনার সাক্ষী হয়ে রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে স্মৃতি হয়ে গেল ইংরেজি ২০১৬ সাল।
নতুনকে স্বাগত জানাতে মানুষের উদ্দীপনা সবসময়। নতুনের মধ্যে নিহিত সম্ভাবনা। সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় নিকট অতীত অথবা সুদূর অতীত থেকে নেয়া শিক্ষা থেকে। তাই নতুন সম্ভাবনাকে বাস্তবে রূপায়ন করার সুযোগ করে দিতে এল নতুন বছর।
নতুনকে আবাহনের তাগিদে রাত ১২টা ১ মিনিটে ব্যাপক উচ্ছ্বাসের সাথে বিশ্ববাসী স্বাগত জানিয়েছে নববর্ষকে।

বাংলাদেশে খৃষ্টবর্ষবরণের উচ্ছ্বাস উচ্চবিত্তের আঙ্গিনা ছাপিয়ে এখন মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্তের দুয়ারেও আছড়ে পড়ছে। শনিবার রাত শুরু হওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ এ শুভেচ্ছা বিনিময় চলবে রবিবার দিনভর।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D