২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২
চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন নয়শোর অধিক মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌনে তিন লাখের নিচে নেমে এসেছে।
এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল পূর্ব এশিয়ার দেশ জাপানে। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- ইতালি, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স এবং জাপান। এতে বিশ্বব্যাপী কোভিড আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৪৫ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮৯ হাজার পৌঁছে গেছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১২টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮৯ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭২ হাজার ১৮৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৪৫ লাখ ১২ হাজার ১৭৬ জনে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। একই সময়ে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ৭১ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ২১ লাখ ৪৮ হাজার ৮৬৩ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৪৬ হাজার ৪৮৫ জন মারা গেছেন।
অন্য দিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ২০৯ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত নয় কোটি ৯২ লাখ ৮০ হাজার ৯৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৯৪ হাজার ৫৯১ জন মারা গেছেন।
ইউরোপের দেশ ফ্রান্সে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৯ জন এবং মারা গেছেন ৭১ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৬৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৬ হাজার ৭৭১ জন মারা গেছেন। একই সময়ে ফিলিপাইনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৩৮ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ৮২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ২ হাজার ২০৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৮৭২ জনের। একই সময়ে তাইওয়ানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ৮৪ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫৮০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৮ হাজার ১৩ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোগটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D