২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ধূমধাম করে পালন করা হয়েছে আলোর উৎসব দিওয়ালি। গত সোমবার দিওয়ালির এই অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি।
দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসে দিওয়ালির অনুষ্ঠান পালন হলেও প্রথমবার এতো ধুমধাম করে পালন করা হলো দিওয়ালি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ বিশিষ্ট জনেরা।
হোয়াইট হাউসের তরফে শেয়ার করা একটি ছবিতে বাইডেন দম্পতিকে দীপাবলির অনুষ্ঠানে প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে। হোয়াইট হাউসের রিটুইট করা একটি ভিডিয়োতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অনুষ্ঠানে সামিল থেকে আতশবাজি ফাটাতেও দেখা গিয়েছে।
আলোর উৎসব উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং সারা বিশ্বের এক বিলিয়নেরও বেশি হিন্দু, জৈন, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ দিওয়ালির শুভেচ্ছা জানান বাইডেন। তিনি বলেন, আমাদের দেশে এখন আগের চেয়ে অনেক বেশি এশিয়ান আমেরিকান রয়েছেন। দীপাবলি উদযাপনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতির অংশ করে তোলার জন্য এশিয়ান আমেরিকান সম্প্রদায়কে ধন্যবাদ জানান বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সকলের জন্য সমান ভাবে কাজ করে মার্কিন অর্থনীতি। আর সেই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে দক্ষিণ এশীয় গোষ্ঠী।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব উদযাপন করছেন। অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞান এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর এই উৎসবে সামিল থাকতে পেরে আমি গর্বিত।
তিনি আরও বলেন, আলোর এই উৎসব আমাদের উদ্বুদ্ধ করে অন্ধকার পরিস্থিতির বিরুদ্ধে, শান্তি ও ন্যায়ের জন্য লড়াই করতে। দিওয়ালির দিনে জগতের সমস্ত ইতিবাচক বিষয়গুলির দিকে আমাদের নজর দেওয়া উচিত। অশুভ শক্তি যতই আমাদের হিংসার দিকে ঠেলে দিক না কেন, আমরা যেন আমাদের শুভবুদ্ধি, শুভচিন্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি।
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে প্রায় ২০০ জন ভারতীয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D