১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

বিশেষ প্রতিনিধি : মোঃ সাহেদ আহমদ
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, একটি কল্যাণমুখি রাষ্ট্র গঠন করতে হলে দুর্নীতি মুক্ত হতে হবে। দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র গঠন করার জন্য মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করা হয়নি। আমাদের দেশ যারা পরিচালনা করেন, তাদের সন্তানদের এদেশের প্রতিষ্ঠানে পড়ালেখা করাননি। দেখবেন এসব ডিসি এসপি সচিবদের সন্তানরা বিদেশে পড়ালেখা করেন। দেশের কর্তা ব্যক্তিরা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করেন।
বঙ্গবন্ধু বলেছিলেন, ‘পাকিস্তানিরা সব চুরি করে নিয়ে গেছে কিন্তু চোরদের নেয়নি’। তিনি আরো বলেন, যেখানে মানুষকে শিক্ষা দেওয়া হয় সেখানে দুর্নীতি ঢুকে গেছে। আপনাদের এলাকায় টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ দুর্নীতির জন্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। আমি সংসদে এই বিষয়ে তিনদিন কথা বলেছি। এখন দেখছি যারা আমাকে এখানে স্কুল স্থাপনের জন্য প্রস্তাব দিয়েছিল তারাই আমাকে সহযোগিতা করছেনা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বেগমপুরস্থ শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি মুছা) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য জিল্লুর রহমান, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গোলাম রব্বানী চৌধুরী সুমন, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সাকির আহমদ শাহিন, হাইকোর্টের আইনজীবি এ্যাড. শাকি শাহ ফরিদী, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য বখতিয়ার হোসেন, মাহমুদ আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D