বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা : সিলেট জেলা বিএনপির নিন্দা

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২২

বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা : সিলেট জেলা বিএনপির নিন্দা

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আফম কামাল, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন, সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের সভাপতি জৈইন উদ্দিন ও বিএনপি যুবদল ছাত্রদল নেতা মোঃ লাহিন, মনির উদ্দিন, আমিন,আব্দুল জলিল অপু, ফাহিম রহমান মৌসুম, জুমন হোসেন, উমেদূর রহমান উমেদ, সহ বিএনপি যুবদল এবং ছাত্রদল নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানির জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা এক বিবৃতিতে বলেন, চলমান আন্দোলনকে ব্যাহত করতে আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনে সম্পৃক্ত নেতা কর্মীকে সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

খাসদবীর এলাকায় যুবলীগ সন্ত্রাসীরা ব্যবসায়ী ও বিএনপি নেতা কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাংচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা অনতিবিলম্বে বিএনপি নেতা কর্মীরদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবী জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট