আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস

প্রকাশিত: ৭:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২২

আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস


অন্যান্য দেশে এই দিনটি যেমন ভাবে  উদযাপন করা হয় তেমন বাংলাদেশেও উদযাপিত হবে। এ বছর খাদ্য দিবসের প্রতিপাদ্য  ‘ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন। কাউকে পশ্চাতে রেখে নয়।


প্রতিবছর বাংলাদেশে কৃষি মন্ত্রণালয়  এ দিবসটি উদযাপিত করে থাকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পালনের মাধ্যমে। দিবসটি রবিবার হলেও এবার দেশে সোমবার (১৭ই অক্টোবর) দিবস উদযাপন করবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

প্রতিবছরের মতো এবারও ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষিমন্ত্রী ডক্টর. মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্তে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত মতিয়া চৌধুরী, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পশন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার( এফএও ), খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ইত্যাদি প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় থেকে।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট