৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২
সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাগলার নোয়াগাঁও গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু মিয়া (৩৫) দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্জব আলীর ছেলে। এতে আরও ৪জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে দিরাইমুখী শুভযাত্রা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো জ- ১১-০৫৪৮) দামোধরতপী এলাকার নোয়াগাঁও গ্রামে স্থানীয় মেম্বার মো. আনোয়ার হোসেনের বাড়ির সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই টিপু মিয়ার মৃত্যু হয়। এসময় আরো ৪/৫জন গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা ও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করেন। আহতদের সুনামগঞ্জ সদর ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সেলিম বলেন, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার আত্মীয় স্বজন আসলে আইনি প্রক্রিয়া শেষ করে তার আত্মীয়ের কাছে লাশ হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D