৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২
ভাড়াটিয়া স্বার্থ সংরক্ষণ পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে কতিপয় মালিক কর্তৃক অনিয়ম, বৈষম্য ও দূর্নীতির বিরুদ্ধে সাত দফা দাবিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নগরীর উপশহরস্থ স্প্রীং টাওয়ারের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাত দফা দাবিগুলো হলো: ১. মালিক ভাড়াটিয়া বৈষম্য দুরিকরণ। ২. বর্ধিত সার্ভিস চার্জ বন্ধ করে মালিক ভাড়াটিয়ার সমান সার্ভিস চার্জ গ্রহণ। ৩. অসাভাবিক জেনারেটর চার্জ বন্ধ করা। ৪. গ্যাস লাইন পুনঃ সংযোগ করা। ৫. বকেয়া বিল সহ বিগত বৎসরের হিসাব উপস্থাপন। ৬. অবৈধ কমিটি বাতিল ও দূর্ণীতিবাজ কর্মচারী ছাটাই ও ৭. বৈদ্যুতিক মিটার সহ ভিন্ন নামে চাঁদা আদায় বন্ধ করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক তাহমিনা আহাদ রোজীর পরিচালনায় ও সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুস সুবহান চৌধুরী, সাহাব উদ্দিন আহমেদ তাপাদার, এডভোকেট এম এ সালেহ চৌধুরী, ফাহিমা আহাদ কুমকুম, আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুস সালাম চৌধুরী, বাড়ী মালিক রফিক উদ্দিন, বশির আহমদ, রইস আলী, আজমল করিম, নাজমিন আক্তার চৌধুরী, মাসুম চৌধুরী, রোটারীয়ান ফয়সল আহমদ, এডভোকেট লোকমান আহমদ, গোলাম কিবরিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যদি মালিক পক্ষ আশু সমস্যা সমূহের সমাধান না করেন তবে আগামীতে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, দুদক সহ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করতে বাদ্য হবো। সভাপতির বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D