৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২
সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) মধ্যরাতে লক্ষণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঘর ও তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি এবং গাড়ি চাবি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো কিশোরগঞ্জ জেলার নিকলি থানার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার পুত্র মোখলেছুর রহমান(৪০), বালাগঞ্জ উপজেলার নশিওপুর গ্রামের মৃত তৈয়ব আলির পুত্র আবুল হোসেন রিপন (৩৪), ওসমানীনগর উপজেলার পশ্চিম তিলাপাড়া গ্রামের মহিব উল্লাহর পুত্র নজরুল ইসলাম(৩৩) ও গোলাপগঞ্জ উপজেলার বুটিরাপাড়া গ্রামের মৃত ইসহাক আলির পুত্র মো. হারুন রশিদ(৩২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে আরও কয়েকজন আসামির নাম প্রকাশ করেছে। এছাড়াও তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D