৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের নূরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রহমান স্বদেশ আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী।
এ সময় সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুসা বলেন, করোনাকালীন সময় প্রবাসী জিল্লুর রহমান বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এছাড়াও বন্যার ক্ষতিগ্রস্তদের মধ্যেও তার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সে ও তার পরিবার এলাকায় জনহিতকর কাজে জড়িত রয়েছেন। এলাকার শিক্ষা উন্নয়নেও তার অবদান প্রশংসনীয়। তিনি জিল্লুর রহমানের ন্যায় সকল প্রবাসীকে দেশে উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বনফুল এন্ড কোং এর সিলেটের পার্টনার শাহিন আহমদ, তরুণ সমাজসেবী বদরুল ইসলাম, এলাহী সিএনজি ফিলিং ষ্টেশনের পরিচালক শিপলু আহমদ, সাংবাদিক মারুফ আহমদ, বাংলা টেভির প্রতিনিধি আলমগীর হোসেন, নবীগঞ্জের তরুণ সমাজ সেবী আবুল কালাম মিঠু, পর্তুগাল প্রবাসী সুফায়েল আহমদ, সাদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বপন আহমদ, শামসুল ইসলাম শামিম, ইউনিয়ন পরিষদের মেম্বার অরবিন্দ সুত্রধর গৌরাঙ্গ, শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন, বিজয় কুমার দেব, সঞ্জয় সুত্রধর, আলী হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিবাবক সদস্য সিরাজুল ইসলাম, এলাকার বিশিষ্ট মুরব্বি আকলুছ মিয়া, মাসুক মিয়া, আতিক মিয়া, আলাউদ্দিন, মফত খাঁন, হোসেন মিয়া, শাহিদ মিয়া, বশির মিয়া, হেলন মিয়া, নূরপুর জুম্মাবারী মসজিদের ইমাম ক্বারী আফতাব উদ্দিন, নোয়াগাঁও মসজিদের ইমাম সুহেল খাঁন, যুবসমাজের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল মিয়া, সুফায়েল, রাসেল আহমদ, রুহেল আহমদ, তজম্মুল আলী, সাজ্জাদ মিয়া, সুমন আহমদ, সুহেল, সাইদুল, মনির হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D