সিলেট জেলা বিএনপির শোক র‍্যালী আজ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

সিলেট জেলা বিএনপির শোক র‍্যালী আজ


আওয়ামী সন্ত্রাস ও পুলিশের গুলিতে নিহত শহীদ বীর শহিদ আব্দুর রহিম, নূরে আলম, শাওন প্রধান , শহিদুল ইসলাম শাওন ও আব্দুল আলিম এর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১০ই অক্টোবর, সোমবার বেলা ২ ঘটিকায় ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল শোক র‍্যালী বের হবে।


উক্ত র‍্যালীতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাড. এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।