বিশ্বে ৬৫ লাখ ৬০ হাজার প্রাণ নিল করোনা

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

বিশ্বে ৬৫ লাখ ৬০ হাজার প্রাণ নিল করোনা

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পেয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ৭০০ মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা তিন লাখের নিচে নেমেছে।

এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল ইউরোপের দেশ ফ্রান্সে। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে রাশিয়ার নাম। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, ইতালি এবং ব্রাজিল। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৬৩ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৬০ হাজারে পৌঁছে গেছে।

রবিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৮৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় পাঁচশো হ্রাস পেয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৬০ হাজার ৪২৯ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৭ হাজার ২৫১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা দেড় লক্ষাধিক কমেছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৬২ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে।

এ দিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখল ফরাসি জনগণ। একই সময়ে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ২৭০ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৬২৭ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৪২২ জন।

অন্য দিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় এই দেশটিতে নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ১০৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ১১ লাখ ৮৪ হাজার ৫১৩ জন এবং মৃত্যু হয়েছে তিন লাখ ৮৮ হাজার ৯৭ জনের।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৭৭৭ জন এবং মারা গেছেন ১০৫ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত নয় কোটি ৮৫ লাখ ৪৯ হাজার ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৮৭ হাজার ৮৭৩ জন মারা গেছেন। একই সময়ে তাইওয়ানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৩৪ জন এবং মারা গেছেন ৭৬ জন।

পূর্ব এশিয়ার দেশ জাপানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ১৫ লাখ ১৬ হাজার ৫২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৫ হাজার ৪০৪ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৩২ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন পাঁচ হাজার ৬০৩ জন। অপর দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৮৬০ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৮৯৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট