৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২
সিলেট সংবাদ ডেস্ক ::: ‘‘বাঙ্গালী জাতীর হাজার বছরের শ্রেষ্ট সন্তান,এশিয়ার বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের স্থপতি,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করার মাধ্যমে আমরা আজ সু-সংঘটিত। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বার বার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী নিরলশভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি স্থানে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অপরিসীম। এরই ধারাবাহিকতায় গত ২৯.৯.২০২২ তারিখ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যপক জাকির হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে আমাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত করা হয়’’। সিলেট মহানগর আওয়ামী লীগের ২৬ নং ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি আব্দুস সালাম শাহেদ ও সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। সভাপতি আব্দুস সালাম শাহেদ ও সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম আরো বলেন, আমরা ২৬ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D