৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সালিশব্যক্তিত্ব আব্দুল মালিক বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় সিলাম বাদশাহী টিলা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ছিলেন।
এদিকে সিলেট জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল আব্দুল মালিক এর মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণ:রুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তার সাহসী অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। পাশাপাশি সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
আমি আব্দুল মালিক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D