গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই, আক্রান্ত ৬৬৫

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

গত ২৪ ঘন্টায় মৃত্যু নেই, আক্রান্ত ৬৬৫

মহামারী করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২৮ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ৮১০ জন।

গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৭৩৭ জন।

২৪ ঘণ্টায় মোট টেস্ট করা হয় চার হাজার ৭২৮টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ১৪.০৭ শতাংশ।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট