বাহুবলে উচ্ছেদ অভিযান চালানোর জন্য এসিল্যান্ড প্রশংসিত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

বাহুবলে উচ্ছেদ অভিযান চালানোর জন্য এসিল্যান্ড প্রশংসিত

হবিগঞ্জের বাহুবল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অবৈধ বালু, মাটি উত্তোলন ও সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনায় বলিষ্ঠ ভুমিকা পালনের জন্য সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিনকে ধন্যবাদ জানানো হয়েছে।

২৯ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আইন শৃঙ্খলা কমিটির সভায় এ ধন্যবাদ জানানো হয়।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট