গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৪৩

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মারা যায়নি কেউ।

ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনই থাকল।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট