দক্ষিণ সুরমায় দুটি আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষ গ্রেপ্তার

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২

দক্ষিণ সুরমায় দুটি আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষ গ্রেপ্তার


সিলেটের দক্ষিণ সুরমায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬ পুরুষ ও ২ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাপলা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ১ নারী ও ৪ পুুরুষকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার কদমতলিস্থ যাত্রীসেবা রেস্ট হাউজ নামক আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ২ পুরুষ ও ১ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের শনিবার (২০ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট