২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২
দীর্ঘদিন ধরে নিখোঁজ কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসের বিয়ের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে একই টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

একই টেবিলে মির্জা ফখরুল-জিএম কাদের
শুক্রবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা যায়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল, জিএম কাদের ছাড়াও আরও উপস্থিত ছিলেন- মির্জা ফখরুলের সহধর্মিনী রাহাত আরা বেগম, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মহানগর বিএনপির আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী এবং ইশরাক হোসেন’সহ অনেকেই।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী তাসমিনা শাহতাজ সাথীকে বিয়ে করেন আবরার। তারা দুইজনেই লন্ডনের লিংকস ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার এট ‘ল পাস করেন। কনের বাবা ব্যবসায়ী কামাল উদ্দিন চৌধুরী ঢাকায় থাকেন। তবে, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল গাড়ি চালকসহ রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তিনি যখন নিখোঁজ হন তখন আবরার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। বিএনপির অভিযোগ, ইলিয়াস আলীকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D