২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২
সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পালের একমাত্র ছেলে পানিতে ডুবে মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মারা যাওয়া দুই বছর বয়সী চিত্র দীপ পালের চাচা উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চিত্র দীপ পাল বাড়ির লোকজনের অগোচরে বাড়ির সামনের পুকুর ঘাটে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরের পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে শিশুটি উপজেলার প্যারাডাইস মেডিকেল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাজপুরস্থ প্যারাডাইস মেডিকেল ক্লিনিকের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসুল ইসলাম চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D