২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
সুনামগঞ্জের জগন্নাথপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ও মু্ক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধরের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।
পরে মোনাজাত করেন জগন্নাথপুর কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।
এদিকে, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালন হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসুচী শুরু হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, তথ্য বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ ভূঁইয়া, স্বাস্হ্য বিষয়ক সম্পাদক মশহুদ আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের আহবায়ক মিসবাহ আহমদ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D