২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শোক শোকর্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, আলোচনা সভা, পুরষ্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক শোকর্যালি বের হয়।
দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার. কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম দরফদার, আনন্দ মোহন সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।
সোমবার বিকাল ৪টায় কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে উপজেলা যুবলীগের উদ্যোগে সন্ধ্যায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ সাব রেজিষ্ট্রি মাঠে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
এছাড়া যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D