২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২২
আজ ১২ আগস্ট শুক্রবার মাঠে নামছে সিলেট বিএনপি। একই ইস্যুতে জেলা ও মহানগর বিএনপি পৃথক কর্মসূচি নিয়ে থাকবে মাঠে। জ্বালানি তেলের ‘অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রের নির্দেশনায় এই কর্মসূচি গ্রহণ করেছে রাজপথের প্রধান বিরোধী দলটি।
বিএনপি নেতারা জানান, আগামীকাল শুক্রবার জুম’আর নামাজের পর নগরীর কোর্ট পয়েন্ট থেকে সিলেট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শুরু হবে।
অন্যদিকে, মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল করবে বিকাল ৪টায়, নগরীর রেজিস্টারি মাঠ থেকে তা শুরু হবে।
পৃথক এই কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং পৃথক বিবৃতিতে যথা সময়ে কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বয়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D