২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২২
টানা পাঁচ ম্যাচ টস হেরেছে সফরকারী বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওডিআইতেও শুরুতে ব্যাট করতে হচ্ছে টাইগারদের।
হারারে স্পোর্টস ক্লাবে রবিবার (৭ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজয়ের লজ্জা পায় সফরকারী বাংলাদেশ। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ম্যাচ জয়ের ধারা শেষ হয় টাইগারদের। এর মাধ্যমে ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
ম্যাচে বাংলাদেশ দলের একাদশ :
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।
ম্যাচে জিম্বাবুয়ে দলের একাদশ :
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাবভা (উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধভের, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও সিন উইলিয়ামস।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D