মা-বাবার সঙ্গে রাগ করে হবিগঞ্জের কিশোর সিলেটে

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মে ১১, ২০২২

মা-বাবার সঙ্গে রাগ করে হবিগঞ্জের কিশোর সিলেটে

মা-বাবার সঙ্গে রাগ করে হবিগঞ্জের কিশোর সিলেটে চলে আসে। মো. আশরাফুল ইসলাম বিজয় (১৩) মধ্যরাতে রাস্তায় বসে কাঁদতে থাকে।

সোমবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে তাকে একা একা কাঁদতে দেখে টহলরত পুলিশ।

পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আশরাফুল জানায়, সে হবিগঞ্জ জেলার সদর থানার রতনপুর গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছে বলে পুলিশকে জানায় আশরাফুল।

পরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে আশরাফুলকে মঙ্গলবার (১০ মে) দুপুরে তার চাচা মো. শফিকুল ইসলাম কামালের কাছে হস্তান্তর করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট