২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২
স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর মেহেদীভাগ এলাকায় আপন ভাইবোনসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে।
আহতরা হলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী বড়বাড়ির মজন মিয়ার মেয়ে জেসমিন বেগম (২৮), জেসমিনের ভাই কাদির আহমদ (২৫) ও ফাহিম আহমদ (২২)।
আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় জেসমিন বেগমের স্বামী ছাতক উপজেলার চড়পাড়া গ্রামের নুরুদ্দিন মিয়ার ছেলে রুবেল মিয়া দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য ২ যমজ কন্যা সন্তানের জননী জেসমিন বেগমকে মারধর করে আসছে।
সর্বশেষ গতকাল সন্ধ্যায় জেসমিন বেগমের উপর নির্যাতন চালিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। সংবাদ পেয়ে জেসমিন বেগমের দুই ভাই কাদির আহমদ ও ফাহিম আহমদ বোনকে বাচাঁতে বোনের বাসায় গেলে রুবেল দুই ভাইয়ের উপরও হামলা চালায়।
তাদের চাকু দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে রুবেলের বিরুদ্ধে।
বর্তমানে আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D