২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ওয়ানডে পেসার ম্যাচ রেফারি সামিউর রহমান সামি আর নেই। মঙ্গলবার রাজধানীর একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। সামিউর রহমান সামির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পুত্র রেজাউর রহমান রোহান।
সাবেক এই পেসার আশির দশকে খেলেছেন বাংলাদেশ দলের হয়ে। খেলা ছাড়ার পর আম্পায়ারিং পেশায় যোগ দেন। এরপর লম্বা সময় ধরে ভুগছিলেন ব্রেন টিউমারে। সম্প্রতি শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ভর্তি করানো হয় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে।
মিডিয়াম পেস বোলার সামিউর রহমান নিচের দিকেও ছিলেন দুর্দান্ত ব্যাটার। তিনি ছিলেন ১৯৮২ সালে অনুষ্ঠিত আইসিসি ট্রফির বাংলাদেশ দলের সদস্য। ওই আসরে ৭টি উইকেটও পান। খেলেছেন ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে। এছাড়াও ৮৬’ এশিয়া কাপে খেলেন দুটি ওয়ানডে ম্যাচ। ওই আসরে ক্যান্ডিতে অনুষ্ঠিত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সামিউরের শেষ ম্যাচ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D