২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ সোমবার(২৮ ফেব্রুয়ারি) হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রবিবার পর্যন্ত ইউক্রেনের মানবাধিকার কমিশনার জানিয়েছেন- দেশটিতে ২১০ জন নিহত হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।
নিহতদের মধ্যে পলিনা নামে এক কন্যা শিশুও রয়েছে। সে রাজধানী কিয়েভের একটি প্রাথমিক বিদ্যালয়ের শেষবর্ষের শিক্ষার্থী ছিল।
কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, রাজধানীর উত্তর-পশ্চিম এলাকায় একটি রাস্তার উপর তাকে এবং তার বাবা-মাকে গুলি করে হত্যা করে টহলরত এবং সহিংস রাশিয়াপন্থী একটি দল। পলিনার ভাই এবং বোনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
একটি কিন্টারগার্টেনে হামলায় সাত বছর বয়সী একটি মেয়ে শিশু নিহত হয়েছে। এছাড়া ইউক্রেনের জাতিগত গ্রিক সম্প্রদায়ের একটি গ্রামে হামলার কারণে ওই সম্প্রদায়ের ১০ জন নিহত হয়েছে।
সূত্র : বিবিসি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D