২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের কাছে থাকা তুরস্ক-নির্মিত ড্রোন বাহিনী দিয়ে রুশদের ওপর সফল হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার একটি ড্রোনের সাহায্যে বিধ্বস্ত সামরিক যানের ফুটেজ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, একটি রুশ বাক ভূমি থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে হামলার ছবি এটি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিয় বলেন, রাজধানী কিয়েভ থেকে ৬২ মাইল দূরে মালিন শহরের কাছে এই হামলাটি হয়।
ইউক্রেন সরকার গত বছর থেকে তুরস্কের কাছ থেকে বেরাকতার টিবি২ ড্রোন কিনছে।
ইউক্রেনে অস্ত্র পাঠাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন
ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো শুরু করতে চাইছে। ইইউ তার ইতিহাসে এই প্রথমবারের মতো এরকম কোনো পদক্ষেপ নিলো।
ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ পদক্ষেপ এক মোড়বদলকারী মুহূর্ত।
তিনি আরো কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন যার মধ্যে আছে রাশিয়া ও বেলারুসের বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা ।
এ ছাড়া সকল রুশ বিমানের জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
কিয়েভে কোনো রুশ সৈন্য নেই
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র বলেছেন, তার শহরে কোনো রুশ সেনা নেই। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অন্তর্ঘাতীদের চিহ্নিত করে নির্মূল করছে।
কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ চলছে। মেয়র বলেন, রুশ আক্রমণ শুরুর পর থেকে কিয়েভে এখন পর্যন্ত একটি শিশু সহ ৯ জন নিখোঁজ হয়েছে।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সৈন্যদের সাথে লড়াইয়ের পর ইউক্রেনের যোদ্ধারা শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। তবে এখনো লড়াই চলার খবর পাওয়া গেছে।
খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন শহর থেকে রুশ সৈন্যদের হটিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন প্রেসিডন্ট পুতিন তার সামরিক অভিযানে তার একটি লক্ষ্যও অর্জন করতে পারেননি। অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রুশ সৈন্যরা কোনো শহরেরই নিয়ন্ত্রণ নিতে পারেনি,এবং রাজধানী কিয়েভ দখল করতে আসা রুশ সৈন্যদের ধংস করে দেয়া হয়েছে।
সূত্র : সিএনএন, বিবিসি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D