২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম ম্যাচে আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। বেলা সাড়ে ১২টায় শুরু হয় ম্যাচটি। বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে সবকয়টিতেই জয় পেয়েছে কুমিল্লা। এতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে তারা।
এ দিকে বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ফেলেছে ঢাকা। এর মধ্যে দুই ম্যাচে জয় ও তিন ম্যাচে হেরেছে তারা। এতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা। জয়ের লক্ষ্যেই আজ মাঠে নেমেছে দুইদল। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। দুদলের একাদশে কোনো পরিবর্তন নেই।
শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পাঁচ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মাহমুদুল হাসান জয়, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, ক্যামেরুন ডেলপোর্ট ও করিম জানাত।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, ইমরানুজ্জামান, মোহাম্মদ নাঈম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন ও মাশরাফি বিন মর্তুজা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D