২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
সুনামগঞ্জ নয়ন (২৪) নামে এক যুবককে এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নয়ন শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকার কিং এন্টারপ্রাইজ নামের একটি টাইলসে দোকানের ব্যবস্থাপক।
রোববার (৩০ জানুয়ারি) বিকেলে শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় কিং এন্টারপ্রাইজ নামের টাইলসের দোকানে এ ঘটনা ঘটে। নিহত নয়ন শহরের ৮ নং ওয়ার্ডে বড়পাড়া এলাকার বাসিন্দা কাউসার আলমের ছেলে।
এ ঘটনায় ইতিমধ্যেই দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার উপজেলার বাসিন্দা নূরুল হোসাইনের ছেলে রোহান (২৪) ও রেজওয়ান (২৬)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
তিনি জানান, নয়নের বন্ধু রোহান বিকেলে আসে তার দোকানে আড্ডা দিতে। পরে এক পর্যায়ে রোহান তাকে নাস্তা খাওয়ানোর জন্য বলে। এরপর নয়ন এক পর্যায়ে বলে ওঠে তর সাথে যাকে নিয়ে এসেছিস সে ভাল লোক নয়। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি । এরই একপর্যায়ে নয়নের বন্ধু বলে ওঠে- তর কাছে আমি আগের ৪শ ২০ পাই। সে টাকা দিতে হবে।
এ তুমুল তর্ক বির্তক শুরু হয়। এরই জের ধরে পরে চাকু নিয়ে এসে কিং এন্টারপ্রাইজ টাইলসের দোকানের ভিতরে রোহান ও তার ভাই রেজওয়ান এলোপাতাড়ি ভাবে কুপিয়ে চলে যায় সে।
পরে স্থানীয় লোকজন নয়নকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় নয়ন।
ওসি বলেন, এ ঘটনায় তাক্ষনিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D