২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কলেজ শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে বিষপানের প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
নিহত শিক্ষার্থী জুনেদ রহমান (২১) শ্রীমঙ্গল সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী। সে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব। তার বাড়ি শহরতলীর সুরভী আবাসিক এলাকায়।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে জুনেদ মারা যান। এদিকে জুনেদের মৃত্যুর ঘটনাকে হত্যা বলে দাবি করেছেন জুনেদের পিতা সামছুদ্দিন।
সামছুদ্দিন গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার দুপুরে আমার ছেলের বন্ধু আমাকে ফোন করে বলে শহরের মোহাজিরাবাদে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। জুনেদ যে মেয়েটির সাথে প্রেম করতো তাদের ঘরেই নাকি সে বিষ খেয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ওই মেয়ের মা আমার ছেলেকে বলে যদি তুমি আমার মেয়েকে ভালোবাসো তাহলে বিষ খেয়ে দেখাও। এই কথা বলে সেলিনা বেগম আমার ছেলের হাতে বিষের শিশি তুলে দেয়। তারপর জুনেদ বিষপান করে৷ খবর পেয়ে আমি সিএনজি অটোরিকশা নিয়ে প্রথমে জুনেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। পরে সিলেট নিয়ে যাওয়ার পর সে মারা যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই মেয়ের মা বলেন, ছেলেটি শুক্রবার বাসায় এসে আমায় মেয়েকে বিয়ে করার জন্য মিনতি করে। কিন্তু ছেলের বাবা তার অন্যত্র বিয়ে ঠিক করেছেন জানতে পেরে আমি তাকে তার বাবার সিদ্ধান্ত মেনে নেয়ার জন্য বলি, পরে সে চলে যায়।
এদিকে, এই ঘটনায় জুনেদের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে অভিযুক্ত মেয়ের বাবা গতকাল রাতে শ্রীমঙ্গল থানায় জুনেদের বিরুদ্ধে তার মেয়েকে উত্যক্তের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, আমরা লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D