২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়ন করেও আওয়ামী লীগের শেষরক্ষা হবে না।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে “বাকশাল গণতন্ত্র হত্যার কালো দিবস” উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠনের আইন করেছে সরকার। বাকশাল করে যেমন রক্ষা পাওয়া যায়নি, তেমনই ইসি গঠনের আইন করেও আওয়ামী লীগের শেষরক্ষা হবে না।
সরকারকে ভোটারবিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, এ অবৈধ সরকারের সংসদের নির্বাচন কমিশন গঠনে আইন পাসের কোনো এখতিয়ার নেই। এটা কারো কাছে গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, আমরা বলছি, শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। আপনারা পদত্যাগ করুন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবে, নির্বাচন কীভাবে হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটা অবিলম্বে তদন্তের দাবি জানান মির্জা ফখরুল।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ বক্তব্য দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D