২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার করোনায় আক্রান্ত হয়েছেন।
সংবাদপত্রে প্রকাশার্থে শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় বিএনপি নেতা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে মেয়র আরিফ বলেন, কোভিড-১৯ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর ছোঁয়া পড়েছে প্রিয় মহানগরী সিলেটে। আক্রান্ত হয়েছেন রাজনৈতিক সহযোদ্ধা কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সহ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার।
সঙ্গতকারণেই চিকিৎসকদের পরামর্শে নেতৃদ্বয় হোম আইসোলেশনে রয়েছেন। মহান আল্লাহ্’র ইচ্ছায় সিলেট তথা দেশবাসীর দোয়ায় তারা শারিরিকভাবে সুস্থ ও মানসিকভাবে মহান সৃষ্টিকর্তার প্রতি একান্ত বিশ্বাসে দৃঢ় আছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সিলেট জেলা ও মহানগরীর প্রত্যেকটি এলাকায় কর্মহীন নিম্ন-মধ্যবিত্ত অসহায় মানুষের দ্বারে দ্বারে মানবিক সাহায্য নিয়ে পাশে দাড়িয়েছেন তারা। আজ নিজেরাই তারা অসুস্থ।
জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিক’সহ দেশের আপামর জনসাধারণের কাছে নেতৃদ্বয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D