জিয়ার জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২

জিয়ার জন্মবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ


জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরন করা হয়। বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন ও পরবর্তীতে হযরত শাহজালাল (রাঃ) মাজার প্রাঙ্গনে খাবার বিতরন করা হয়। এছাড়া বাদ আছর হযরত শাহজালাল (রাঃ) দরগাহ মসজিদে  মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়।


মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মিছবা উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এমদাদ হোসেন চৌধুরী,  আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মাহবুব চৌধুরী, আকতার রশীদ চৌধুরী, শামিম মজুমদার, জাতীয়তাবাদী শ্রমিকদল সিলেট মহানগর শাখার সভাপতি ইউনুস আহমদ, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর শাখার সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও বিএনপি সিলেট মহানগর এবং অঙ্গ ও সহযোগী  সংগঠনের অসংখ্য নেতাকর্মী।