ফুল হাতে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা-সতর্ক অবস্থানে পুলিশ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

ফুল হাতে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীরা-সতর্ক অবস্থানে পুলিশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন ক্রমশ নতুন মোড় নিচ্ছে। সর্বশেষ আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সরেজমিন দেখা গেছে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ভিসির বাসভবনের ফটকে অবস্থান নিয়েছেন।

এসময় শিক্ষার্থীদের হাতে হাতে ফুল দেখা গেছে। তারা বলছিলেন, আমরা বুলেটের সামনে ফুল নিয়ে আমাদের দাবি আদায়ে এসেছি। আমরা দাবি আদায় না হলে ফিরবো না। সেখানেই অবস্থান করে তারা মুহুর্মুহ শ্লোগান দিচ্ছেন।

ঘটনাস্থলে থাকা আমাদের সাংবাদিকরা জানিয়েছেন, ভিসির বাসভবনের সামনে পুলিশের অবস্থান থেকে মাত্র ৫/৬ হাত দূরত্বে ফুল হাতে নিয়ে শ্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

এদিকে ভিসি ভবনের মূল ফটকের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে শতাধিক পুলিশও অবস্থান নিয়েছেন।