পায়রা সমাজ কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক বাবলা করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

পায়রা সমাজ কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক বাবলা করোনায় আক্রান্ত

সিলেট সংবাদ ডেস্ক : পায়রা সমাজ কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম জায়গীরদার বাবলা করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েক দিন ধরে সর্দি-কাশি’সহ শরীরে কিছু লক্ষণ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।


জানা যায়, সোমবার (১০ জানুয়ারি) করোনার নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (১১ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল ১৪ জানুয়ারি পর্যন্ত দর্শন দেউড়ীর পায়রা ৪১নং এর নিজ বাসভবনে আইসোলেশনে থাকা অবস্থায় হঠাৎ অক্সিজেন সেচুরেশন কমে গেলে পরিবারের পক্ষ থেকে সাথে সাথে শুক্রবার রাত ৯টার দিকে নগরীর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।


ছেলে সাঈদ জায়গীরদার তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট