২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
র্যাবের অভিযানে এসএমপি সিলেট এর কোতোয়ালী থানাধীন এলাকা হতে মানবপাচার চক্রের ২ সক্রীয় সদস্যকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯, (সদর কোম্পানী) সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টা ১০মিনিটের সময় টহল অভিযান পরিচালনা করে। এসএমপি সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাজারের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ টি মোবাইল ও ৩ টি সীমকার্ডসহ দুই মানবপাচার চক্রের সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মানবপাচার চক্রের সক্রীয় সদস্য সিলেট জেলার জালালাবাদ থানার সোনাতলার নাজিরের গাও গ্রামের মৃত আব্দুল আলিমের পুত্র শহিদুল ইসলাম শাহিন (৪০) ও সিলেট জেলার মোগলাবাজার থানার শ্রীরামপুরের দক্ষিণ সুলতানপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আশিকুর রহমান (৩৫)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D