২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল বুধবার সিলেট শহরতলীর টুকেরবাজারে বিএনপি আহুত সমাবেশে আমন্ত্রণ পাননি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। সমাবেশ সফল করতে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেয়া হলেও ক্ষুব্ধ আরিফ বলয়ের নেতা-কর্মীরা।
সূত্র জানায়, সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার রাত পর্যন্ত সমাবেশের আমন্ত্রণ পাননি বলে সিসিক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, বুধবার সিলেটে বিএনপির সমাবেশ হবে বলে আমি লোকমুখে শুনেছি। কিন্তু আমাকে কেউ সমাবেশের বিষয়ে কোনো তথ্য জানায়নি।
বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন জানান, সমাবেশে কেন্দ্র থেকে অতিথি হিসেবে উল্লিখিত দুই নেতার নাম প্রদান করা হয়েছে। সমাবেশে সিলেট অঞ্চলে অবস্থানরত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হবে। যারা আমন্ত্রণ পাননি-তারা শিগগিরই আমন্ত্রণ পাবেন বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D