২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ১২ জানুয়ারী বুধবার সিলেটে শহরতলির টুকেরবাজারে বিএনপির সমাবেশ সফলের আহবান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার জেলা বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্ট ও বিপনী বিতানে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতৃবৃন্দ সমাবেশ সফলের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, কামরুজ্জামান দিপু, জাহাঙ্গীর চৌধুরী , শিপু আহমদ, সাবেক ছাত্রদল নেতা দিলদার হোসেন শামীম ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল নেতা এমরান আহমদ প্রমূখ।
বুধবার টুকেরবাজারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও সমাবেশে বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। কিন্তু সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণে বাধাঁ দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। গণতন্ত্রের মায়ের কোন ক্ষতি হলে এই সরকারকে কঠোর মূল্য দিতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে বিএনপি আয়োজিত টুকেরবাজারে বিএনপির সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D