২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচটি ইউনিয়নে নির্বাচিত ৬০ জন জনপ্রতিনিধিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক শপথ বাক্য পাঠ করান।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসানাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, সিলেট জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, ১৭ পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পলিনা রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান, দরবস্ত ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. সুলতান করিম, জৈন্তাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সামসুজ্জামান চৌধুরী, নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াহিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রসক্লাবের সভাপতি এম এ রুহেল, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
গত ২৮ নভেম্বর জৈন্তাপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D