২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চিকনাগুল বাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। সম্মেলনে ৬ সদস্যবিশিষ্ট চিকনাগুল ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
বিএনপি নেতা নাসির উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ, বিএনপি নেতা মো. মুহিবুল হক মুহিব, বিএনপি নেতা আব্দুল হাফিজ, দেলোয়ার হোসেন দিলু, আব্দুর রশিদ চেয়ারম্যান, সামসুজ্জামান চৌধুরী, আব্দুল আহাদ, হেলাল উদ্দিন, আব্দুল হক মেম্বার, কুদ্রত উল্লাহ ভান্ডারি, মছদ্দর আলী, আব্দুস শুক্কুর, ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, জালাল মেম্বার, আব্দুর রকিব মেম্বার, হারুনুর রশীদ সরকার, সালেহ আহমদ, মামুন মেম্বার, মইনুল ইসলাম, সোলেমান আহমদ প্রমুখ।
যুবদল নেতা সেলিম আহমদ, নুরুল হক, নাসির উদ্দিন, দুলাল আহমদ, ছাত্রদল নেতা আব্দুল মতিন খসরু, ইমন আহমদ ইমু, যুবায়ের আহমদ, জাহাঙ্গীর আলম জাবেদ, হানিফ আহমদ রবিন প্রমূখ।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ফখরুল ইসলামকে সভাপতি, সিরাজ উদ্দিন তেরা মিয়া সিনিয়র সহ-সভাপতি, মছদ্দর আলী সাধারণ সম্পাদক, মো. শাহজাহান যুগ্ম সম্পাদক, আব্দুল মালেক সহ সাধারণ সম্পাদক ও কামরুল ইসলাম চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে চিকনাগুল ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D