২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে হত্যার উদ্দেশ্যে পুলিশ গুলি চালিয়েছিল বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা রিংগনকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘অন্যায়ভাবে, বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে ব্যবহার করে সরকার তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়। এই সরকার মূলত সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রে বিশ্বাসী। তারা দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু তা হবে না। জনগণকে সাথে নিয়ে আমরা এই সরকারের পতন ঘটাব।’
মির্জা ফখরুল বলেন, ‘গত ২২ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার জন্য দেশের ৬ জেলায় সমাবেশ আহবান করা হয়। এদিন হবিগঞ্জের সমাবেশে পুলিশের গুলিতে অন্তত তিনশ’ নেতাকর্মী গুরুতর আহত হয়।’
‘পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনের সারা শরীর ঝাঁজরা হয়ে গেছে। ভাগ্যক্রমে তার চোখটা বেঁচে গেছে। তবে মুখে, পিঠে, বুকে সমস্ত জায়গায় গুলিবিদ্ধ হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে, তাকে (রিংগন) হত্যার উদ্দেশ্যে এই ধরনের গুলিবর্ষণ করা হয়েছে।’
গত ২২ ডিসেম্বর হবিগঞ্জের সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখতে যান মির্জা ফখরুল। রাজধানীর সবুজবাগে হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন এই ছাত্রনেতা। মির্জা ফখরুল রিংগনের চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
এ সময়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার, মহানগর দক্ষিণ বিএনপির নেতা হাবিবুর রশীদ হাবিব উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ প্রদানের দাবিতে গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশ করে দলটি। ওই সমাবেশে পুলিশ হামলা চালায় ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ বিএনপির। এতে ছাত্রদলের শাহ রাজীব আহমেদ রিংগনসহ শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ ও জেলা পরিষদের পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D