২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে কঠিন ক্রান্তিকাল অতিবাহিত করছে। ফ্যাসিবাদী সরকার আমাদের মায়ের মতো নেত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অথচ সরকার তাকে বিদেশে যেতে বাধা প্রদানের মাধ্যমে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই বাকশালী সরকারের কাছে আইন ও মানবাধিকারের কোন মূল্য নেই। এদের পতন ছাড়া জাতি মুক্তির কোন পথ খোলা নেই। তাই এই স্বৈরাচারী সরকারকে হঠাতে সকল স্তরের জাতীয়তাবাদী শক্তির মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক শামসুদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য খায়রুল আমিনের পরিচালনায় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আব্দুল কাদিরকে সভাপতি, শামসুদ্দিন আল আজাদকে সাধারন সম্পাদক, আব্দুন নুরকে সিনিয়র সহ সভাপতি, আব্দুল আলিমকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও খায়রুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে তোয়াকুল ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী গোয়াইনঘাট উপজেলা আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম শাহপরান, জসিম উদ্দিন ও খালেদ আহমদ।
কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ময়না মিয়া, সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আলীম, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হুসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, জিয়া উদ্দিন, মরতুজ মেম্বার, বিলাল উদ্দিন, খায়রুল আমিন কন্টাই, আমান উল্যাহ, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওসার আহমেদ সাজু ও ছাত্রদল নেতা রুহুল আমিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D