২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির বর্ধিত সভা আজ ১ জানুয়ারি ২০২২ (শনিবার) বিকাল ৩ ঘটিকায় স্থানীয় সানরাইজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য আমিন উদ্দিন আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা এমাদ উদ্দিন। সভায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, হেলালুজ্জামান হেলাল, মনিরুজ্জামান উজ্জ্বল, নুরুজ্জামান চৌধুরী, জামাল আহমদ জামাল, আনহার উদ্দিন, মাহবুবর রহমান ফয়সল,আহাদুর রহমান কামরুল, হাজী আবুল জলিল সেলিম, গোলাম কিবরিয়া, এ এস এম আশরাফ বাদল ও আব্দুল কাদির সেলিম।ইউনিয়ন কমিটির আহবায়কদের মধ্যে উপস্থিত ছিলেন বুধবারী বাজার ইউনিয়ন আহবায়ক হাজী মাসুক আহমদ, বাঘা ইউনিয়ন আহবায়ক নজরুল ইসলাম কলিম ও লক্ষিপাশা ইউনিয়ন আহবায়ক সাহেদ আহমদ শুয়াই।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে উপজেলা বিএনপির আওতাধীন ১১টি ইউনিয়নের বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয় এবং উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। ১১টি ইউনিয়নের ঘোষিত সম্মেলনের তারিখ- আগামী ৫ জানুয়ারি বুধবার বিকাল ৩ টায় তৈয়বা সেন্টারে ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন এবং ঐদিন বাদ-মাগরিব গৌড়াবাড়ি আহমদ সেন্টারে বাঘা ইউনিয়ন বিএনপির সম্মেলন। ৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টায় আমুড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন এবং ঐদিন বাদ-মাগরিব মিনা সেন্টারে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন। ৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় লক্ষনাবন্ধ ইউনিয়ন বিএনপির সম্মেলন এবং ঐদিন বাদ-মাগরিব কাউছারাবাদ সেন্টারে লক্ষিপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন। ৮ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন এবং ঐদিন বাদ-মাগরিব আল-ফারুক সেন্টারে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সম্মেলন। ৯ জানুয়ারি রবিবার বিকাল ৩টায় বাদেপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন এবং ঐদিন বাদ-মাগরিব বুধবারী বাজারে বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সম্মেলন। ১০ জানুয়ারি সোমবার বাদ মাগরিব আলী সেন্টারে ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হইবে। এছাড়া আগামী ১৫ জানুয়ারি শনিবার গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হইবে।
সভাশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য এডভোকেট মাওঃ রশীদ আহমদ ও ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির আহবায়ক মরহুম আমিনুর রহমান লিলন মিয়ার জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা অলিউর রহমান শামীম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D