২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২২
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, ‘তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট সরকার। দিনদিন শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলেও সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা প্রদান করছে। তারা বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই বিনাচিকিৎসায় হত্যা করতে চায়। কিন্তু আমাদের মায়ের মতো নেত্রীর কিছু হলে আওয়ামী লীগকে ছাড় দেয়া হবে না। তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। দেশের কঠিন সময়ে সকল স্তরের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। শক্তিশালী তৃণমূল বিএনপি গড়ে তুলতে কাউন্সিল সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এর মাধ্যমে দলের সকল স্তরে ত্যাগীদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।’
শুক্রবার (৩১ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হেলাল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম জাকারিয়া। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হেলাল উদ্দিন মেম্বারকে সভাপতি, হাফিজ জালাল উদ্দিন মেম্বারকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে চারিকাটা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মাহবুবুল হক চৌধুরী, বিএনপি নেতা এনায়েত উল্লাহ চেয়ারম্যান, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান। কাউন্সিলে বক্তব্য রাখেন, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী, জৈন্তাপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আহাদ, বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন, হাফিজ জালাল মেম্বার, নুরুল হক, এখলাছ চৌধুরী, গোলজার আহমদ, বদরুল ইসলাম, এখলাছ উদ্দিন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D