আওয়ামী সরকারের অপশাসনে অতিষ্ঠ জাতি মুক্তির প্রহর গুণছে : কাহের শামীম

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১

আওয়ামী সরকারের অপশাসনে অতিষ্ঠ জাতি মুক্তির প্রহর গুণছে : কাহের শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাজের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অপশাসনে অতিষ্ঠ জাতি মুক্তির প্রহর গুণছে। জাতির এই কঠিন মুহুর্তে বিএনপি জাতির মুক্তির অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করছে। দেশে আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের ষড়যন্ত্রের অংশ হিসেবে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বাধাঁর সৃষ্টি করে তাকে মৃত্যুর মূখে ঠেলে দেয়া হচ্ছে।

তিনি বলেন, হবিগঞ্জে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা গুলীবর্ষণ আওয়ামী ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। এর বিচার বাংলার মাটিতে একদিন হবেই। আওয়ামী জুলুম নিপীড়নের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তুলতে তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাজের চৌধুরী শামীম এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কুদরত উল্লাহ (ভান্ডারী) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে ভোটের মাধ্যমে মো: মো: কুদরত উল্লাহ (ভান্ডারী) কে সভাপতি, মুসলেম উদ্দিন সাধারণ সম্পাদক ও আব্দুর রকিবকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪নং দরবস্ত ইউনিয়র বিএনপির কমিটি গঠন করা হয়। কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এ বি এম জাকারিয়া।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপি নেতা এডভোকেট আহমে রেজা।

কাউন্সিলে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, সাবেক সভাপতি আলহাজ¦ এনায়েত উল্লাহ চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার চেয়ারম্যান, বিএনপি নেতা ইন্তাজ আলী চেয়ারম্যান, দেলোয়ার হোসেন দিলু, আব্দুস শুকুর, আব্দুর রহিম, মুসলিম আলী, হেলাল উদ্দিন মেম্বার ও নুরুল হক প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট